ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন

জবি শিক্ষার্থী লাকী আক্তারকে অবাঞ্চিত ঘোষণা

  • জবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৭:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৬৫৩ বার পড়া হয়েছে

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে অবাঞ্চিত ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীরা। একইসঙ্গে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জবি শিক্ষার্থীরা। তারা লাকি আক্তারকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করার আহ্বান জানান।

মঙ্গলবার (১১ মার্চ) রাত দেড়টায় বিশ্বিবদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বিশ্বিবদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রইউনিয়নে সাবেক এই নেত্রীকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা, “১৩ এর খুনিরা, হুঁশিয়ার, সাবধান”, “শাজবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন”, “ল তে লাকি, তুই হাসি না, তুই হাসিনা, তুই হাসিনা”, “শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাত যাক”, “ওয়ান, টু, থ্রি, ফোর, শাহবাগ নো মোর”, “শাহবাগের ঠিকানা, এই বাংলায় হবে না” ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর নবী বলেন, “শাহবাগ একটি ঘৃণিত নাম হয়ে থাকবে। একটি পরিকল্পিত ইস্যু তৈরি করে লাকি আক্তারদের মাঠে নামানো হয়েছে। আমরা দেখেছি, পুলিশ প্রশাসনের ওপর তারা প্রথমে হামলা চালিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাকি আক্তারকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করছে।”

আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, “এক সাগর রক্তের বিনিময়ে, হাজার হাজার জীবন ও পঙ্গুত্বের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এটাকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য একঝাক হায়েনা আবার লেলিয়ে দেওয়া হয়েছে। তারা কোন সাহসে আমাদের পুলিশ বাহিনীর উপর হামলা করে তার জবাব প্রশাসনকে দিতে হবে। এই কুখ্যাত লাকীসহ যারা ১৩ সালে সন্ত্রাসে অংশ নিয়েছিলো তাদের কেনো গ্রেফতার করা হয়নি, তার জবাব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আবার যদি আপনারা সন্ত্রাস শুরু করেন, আবার যদি ১৩ সালের মতো দেশকে অস্থিতিশীল করতে চান, আবার জুলাই বিপ্লব হবে। আবার বাংলাদেশের স্বাধীনতা, সার্বোভৌমত্ব, অখন্ডতার জন্য আবু সাইদ-মুগ্ধরা প্রস্তুত আছে।ভারতীয় দোসরদের আমরা সাবধান করে দিতে চাই। আমরা ইন্টেরিম গভারমেন্টকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ডকে শক্ত করুন, আপনারা দেশের পুলিশের নিরাপত্তা নিশ্চিত করেন, এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন, দেশের মানুষ আপনাদের পাশে আছে।

ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক বলেন, “২০১৩ সালে লাকি আক্তার ও ইমরান এইচ সরকাররা দেশে অস্থিরতা তৈরি করেছিল। যদি তারা আবারও সেই পরিবেশ সৃষ্টি করতে চায়, তবে শিক্ষার্থীরা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২

জবি শিক্ষার্থী লাকী আক্তারকে অবাঞ্চিত ঘোষণা

আপডেট সময় ০৭:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫