ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নোয়াখালী সদরে যুবকের লাশ উদ্ধার

নোয়াখালীর সদর উপজেলা থেকে নিখোঁজের তিন দিন পর এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুর মারা বিষ খেয়ে ওই তরুণ আত্মহত্যা করে।

বুধবার (১২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তরুণের নাম মনির হোসেন ওরফে কামরুল (২৫)। তিনি উপজেলার করিমপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির নুর নবী গাজীর ছেলে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্থানীয় এক বাসিন্দা করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন মেহগনি বাগানের পাশে গরুর জন্য ঘাস কাটতে যায়। ওই সময় সেখানে তিনি কামরুলের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার শৌরচিৎকার শুনে লোকজন এগিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সুধারাম থানার সেকেন্ড অফিসার (এসআই) শ্রীবাস চন্দ্র দাস বলেন, কামরুল বেকার ছিলেন। প্রায় শ্বশুর বাড়িতে থাকতেন, নিজের বাড়িতে কম থাকতেন। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করতেন। তার মরদেহের পাশে ইঁদুর মারার বিষের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নোয়াখালী সদরে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫