শিবালয় উপজেলা আরিচা বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা ও বাজার মনিটরিং এর নিমিত্ত ১২ ই মার্চ বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় আরিচা বাজার ঘাট সংলগ্ন ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে ওজনে কারচুপি,দইয়ে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষন সহ বিভিন্ন অপরাধে দায়ে শুভ সাহা(২৭) নামে এক ব্যক্তিকে ৩০০০০ টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ আহমেদ। এ সময় তিনি বলেন, পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম,মান ও বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত নিয়মিত পরিচালিত হবে।
সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জ শিবালয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান
-
মোঃ শামীম মিয়া, ষ্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৭:০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- ৬৮৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























