ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু

দোয়ারাবাজারে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত হয়ে ৪ দিন সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে বুধবার(১২ মার্চ) ভোর রাতে আব্দুস সামাদ (৩৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সামাদ উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়াঘর গ্রামের মৃত আনজব আলীর পুত্র ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ই মার্চ শনিবার পারিবারিক বিরোধের জেরে ওয়ারিশ আলী গংদের লোকজন আব্দুল মান্নানের বাড়িতে এসে তাদের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে মারধর শুরু হয়।

মারামারির ঘটনায় আহতের হাসপাতালে পাঠানোর পর এক সালিশের মাধ্যমে এই বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। তবে শালিস না মেনে ওয়ারিশ আলী ও নশাদ আলীর নির্দেশে দিলাল মিয়া, মিজান আহমদ, সফিক আলী, সমজ আলী, সৈরত আলী ও শাজাদ মিয়া আব্দুস সামাদকে এলোপাথারী মারধর করে মারাত্মকভাবে জখম করে।

এ ঘটনায় আহতদের প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত আব্দুস সামাদকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল প্রেরণ করেন। পরবর্তীতে এ ঘটনায় গত রবিবার( ৯ মার্চ) দোয়ারাবাজার থানায় ১১ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন গুরুতর আহত সামাদের বড় ভাই আব্দুল মান্নান। অভিযোগ দায়েরের চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সামাদের। এর পূর্বে এ ঘটনায় সম্পৃক্ত থাকায় দোয়ারাবাজার থানার এসআই আসলাম মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ২ আসামীকে আটক করে পুলিশ।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, কাউয়াঘর গ্রামে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় আহতের লোকজন থানায় অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে দিলাল মিয়া ও সফিক আলী নামের দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার আহতদের পক্ষের আব্দুস সামাদ নামের এক ব্যাক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় অন্য আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলায় মৃত্যু

আপডেট সময় ০৬:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫