ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন মেরামতের নামে কোটি টাকা হরিলুটের অভিযোগ নির্বাহী প্রকৌশলী শরিফুলের বিরুদ্ধে কমলনগরে বিদ্যালয় নির্মানে রডের বদলে বাঁশ, ঘুষ খেয়ে বিল পাস করে মোজাহিদ রূপালী লাইফ ইন্স্যুরেন্সে ১২০ কোটি টাকার ভুয়া সম্পদ, উধাও ব্যাংক তহবিল বেক্সিকোর শাইনপুকুরকে এলসি খোলার সুযোগ মদনে টিসিবির ডিলার নিয়োগে অনিয়ম চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের যুদ্ধে পাঠাচ্ছে হক ইন্টারন্যাশনাল

হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং

হবিগঞ্জের মাধবপুর উপজেলার পানপট্টি বাজারে দ্রবমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, নিষিদ্ধ পলিথিন বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জায়েদ বিন কাসেমের নেতৃত্বে এবং মাধবপুর শাহাজী বাজার আর্মি ক্যাম্পের সিনিঃ ওয়াঃ অফিঃ মোঃ বাছেত (১৩ ইবি) এর একটি টহল টিমের সহযোগিতায় আজ ১২ মার্চ দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স সুধীর স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। মেসার্স গোপাল স্টোর এবং আকাশ স্টোরকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও জনাব মোঃ জায়েদ বিন কাসেম জানান, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরে পাঠানো হবে বলে তিনি জানান। অভিযানে ল্যাঃ কর্পোঃ সাইদুল ২২ ফিল্ড, শাহাজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্র আর্মি ক্যাম্প ১৩ ইবি মাধবপুর সহযোগিতা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ

হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং

আপডেট সময় ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫