ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ঢাকা আশুলিয়ায় শ্রমিক নেতা সরোয়ারকে প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.সরোয়ার হোসেনকে মুঠোফোনে অজ্ঞাত পরিচয়ে এক ব্যাক্তি অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার(১২মার্চ) সকালে এবিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.জসিম উদ্দিন।

এরআগে সোমবার রাতে ০১৫৮০৭৪০৯৭৫ এই নাম্বার থেকে অজ্ঞাত পরিচয়ে ওই শ্রমিক নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে এঘটনায় আশুলিয়া থানায় একটি জিডি করেন ভুক্তভোগী, জিডি নং-১১৫৫।

ভুক্তভোগী মো.সরোয়ার হোসেন (৫০) দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতি করে আসছেন। এছাড়াও তিনি ভাড়াটিয়া পরিষদের সাভার ও আশুলিয়া কমিটির সভাপতির দ্বায়িত্বে আছেন।

শ্রমিক নেতা অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতির সাথে জড়িত আছি। পোশাক শিল্প এদেশের অর্থনীতিকে চাঙা করে রেখেছে। এ খাতে মালিক শ্রমিক অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। তাই মালিক ও শ্রমিকের মাঝে কোন সমস্যা হলে এ শিল্পকে টিকিয়ে রাখার লক্ষ্যেই তাদের সেই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টাই সর্বাত্মক অব্যাহত থাকবে। এরই মাঝে আমাদের নানাবিধ সমস্যা ফেইস করতে হয়। এরই ধারাবাহিকতা অনুযায়ী ১০ই মার্চ (সোমবার) রাতে আমি বাসায় অবস্থান করছিলাম। তখন ০১৫৮০৭৪০৯৭৫ নাম্বার হতে অজ্ঞাত পরিচয়ে আমার ব্যবহৃত ০১৯২৯৭৫৪৫৩০ এই নাম্বারে কল দিয়ে কোন কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

সেই সময়ে আমি তার পরিচয় জানতে চাইলে, সে কোন পরিচয় দেয়নি বরং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া সহ নানাবিধ ভয়ভীতি দেখায় এবং ফোনটি কেটে দেয়। এরপর থেকে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি। পরে কোন উপায় না পেয়ে, থানায় একটি জিডি করি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে আমি আশাবাদী।

০১৫৮০৭৪০৯৭৫ এই নাম্বার থেকে হুমকি দেওয়ার অভিযোগে অজ্ঞাত ওই ব্যক্তির সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.জসিম উদ্দিন বলেন, আমি বাইরে ডিউটিতে ছিলাম বিধায় অভিযোগের কপি হাতে পাইনি। হাতে পেলে যে নাম্বার দিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে, তার ডিটেইলস বের করে ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনার পর থেকে অজ্ঞাত অভিযুক্তকে আইনের ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানান বিভিন্ন ফেডারেশন শ্রমিক নেতৃবৃন্দরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ঢাকা আশুলিয়ায় শ্রমিক নেতা সরোয়ারকে প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ

আপডেট সময় ০২:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫