ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নরসিংদীর পলাশে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

নরসিংদীর পলাশে জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় এমকেবি কম্বাইট নামে এক ইটভাটাকে অর্ধলক্ষ টাকা
মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর নরসিংদী ও পলাশ উপজেলা প্রশাসন।
এ অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্য়ালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ এম ফখরুল হোসাইন গনমাধ্যমকে জানান, দুপুরে ডাংগার কাজৈর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি কেটে গ্রামীণ রাস্তা ভেঙে ফেলা ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকার দায়ে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নরসিংদীর পলাশে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

আপডেট সময় ১১:২১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫