ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোটালীপাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাদকে ফ্যাসিস্ট দাপট : পৃষ্ঠপোষক ডিজি হাসান মারুফ খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু অবশেষে মাঠে গড়াচ্ছে ‘ফিনালিসিমা’, মুখোমুখি মেসি-ইয়ামাল দেশের জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি’হ’ত, আহত ২ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ

শরীয়তপুরে ইট ভাটার লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ইটভাটা মালিক ও শ্রমিকগন।

মঙ্গলবার (১১ মার্চ) ১২টার দিকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় ইটভাটার মালিকরা জানান, দীর্ঘ ৪০ বছর ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও শরীয়তপুরে ইটভাটার মালিকরা ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়া এই শিল্পের সাথে শরীয়তপুরের প্রায় কয়েক হাজার শ্রমিক জড়িত রয়েছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে শরীয়তপুরের লাইসেন্স বিহীন ইটভাটা গুলো সচল ও বাকি নবায়নকৃত লাইসেন্স সহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দ্রুত সময়ের মধ্যে ইটভাটা গুলোকে প্রদানের দাবী জানান মালিকরা।

শরীয়তপুর ইট মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল খান বলেন, আমরা সর্বপ্রথম এই জেলায় ইট পোড়াতে শতভাগ পরিবেশ বান্ধব ঝিকঝাক পদ্ধতি ব্যবহার করছি। এজন্য জেলা প্রশাসক আমাদের পুরস্কৃত করেছেন। সরকার বর্তমানে ব্লক ইট (মেশিনে তৈরি ইট) তৈরির নির্দেশনা দিয়েছেন, আমরা এটিকে স্বাগত জানাই। কিন্তু আমরা কোটি কোটি টাকা লোন করে ইটভাটা করেছি। দাদনের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনেছি। ইটভাটা চলু থাকুক না চলুক তাদের পারিশ্রমিক আমাদের দিতে হবেই।
প্রশাসনের কাছে দাবী জানাই, আমাদের অন্তত চার থেকে পাঁচ বছর সময় দেয়া হোক। যাতে এর মধ্যে আমরা লোন পরিশোধ করতে পারি এবং খরচ উঠিয়ে নিতে পারি। তাই আপাতত ইটভাটা চলার জন্য পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য প্রশাসনিকের কাছে আকুল আবেদন প্রয়োজনীয় কাগজপত্র অনুমতি দেয়া হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৯:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫