ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্টেশন কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে দরকষাকষি করে ঘুষ নেওয়ার অভিযোগ হারের দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন এমবাপ্পে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত স্পেনের কাজ শেষ, বিশ্বকাপে ‘ফাইনালিসিমা’ এখন আর্জেন্টিনার কাঁধে এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার

সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীর ধর্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় হাবিবুর রহমান হাবু (৪২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

সোমবার দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১। পরে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।

সোমবার রাতে র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত হাবিবুর রহমান হাবু সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের রাউৎগাঁও এলাকার আতশ আলীর ছেলে।

মামলার বরাত দিয়ে র‌্যাব-১১ এর এক কর্মকর্তা জানান, ভিকটিম একজন প্রতিবন্ধী তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করায় অভ্যস্ত। প্রতিদিনের মতো তিনি গত ২২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে জামপুরের পেঁচাইন গ্রাম থেকে নিজ বাড়ি রাউৎগাঁও যাওয়ার পথে ওই আসামি হাবিবুর রহমান হাবু ভিকটিমকে কৌশলে ডেকে তার বসতঘরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়। যখন বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পারেন তখন ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, র‌্যাব সদস্যরা ধর্ষণ মামলার এক আসামিকে আটক করে থানায় দিয়ে যান। মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্টেশন কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে দরকষাকষি করে ঘুষ নেওয়ার অভিযোগ

সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীর ধর্ষক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫