ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্টেশন কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে দরকষাকষি করে ঘুষ নেওয়ার অভিযোগ হারের দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন এমবাপ্পে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত স্পেনের কাজ শেষ, বিশ্বকাপে ‘ফাইনালিসিমা’ এখন আর্জেন্টিনার কাঁধে এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার

জামালপুরে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার বেলা ১১টা থেকে আধা ঘণ্টা জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান, আইনজীবী মো. আনিছুজ্জামান, নজরুল ইসলাম, ফজলুল হক ও মঞ্জুর কাদের প্রমুখ। মানববন্ধনে আইনজীবী ও তাঁদের সহকারীরা অংশ নেন।
বক্তারা বলেন, আইনজীবীরা স্বাধীন বিচারব্যবস্থার পক্ষে। তাঁরা সব সময় ধর্ষণকারীর বিপক্ষে এবং ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি কামনা করেন। কিন্তু সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কতিপয় ছাত্র পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে আইনজীবীদের ওপর হামলা চালান। ৫০ বছরের মধ্যে এই আদালত অঙ্গনে কেউ এ ধরনের অরাজকতা করতে পারেননি। আবারও যদি আদালত অঙ্গনে এ ধরনের ধৃষ্টতা দেখানোর চেষ্টা করেন, তাহলে এখান থেকে বের হয়ে যেতে পারবেন না। যদি কেউ আইনজীবীদের ওপর হামলা করার চেষ্টাও করেন, শক্ত হাতে ওই সব সন্ত্রাসীকে প্রতিহত করা হবে।

বক্তারা আরও বলেন, আদালত প্রাঙ্গণে বহিরাগতদের মিছিল-মিটিং করতে দেওয়া হবে না। কেউ গেট দিয়ে ঢোকার চেষ্টা করলে তাঁদের আইনজীবী ও তাঁদের সহকারীরা জীবন দিয়ে হলেও প্রতিহত করবেন। আইনজীবীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

উল্লেখ্য ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবেন না এবং অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে সোমবার এক আইনজীবীর সঙ্গে ছাত্র-জনতার বাকবিতন্ডা হয়। পরে ২০ থেকে ৩০ জন ছাত্র আদালত প্রাঙ্গণে সচেতন ছাত্র–জনতার’ ব্যানারে বিক্ষোভ শুরু করলে এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে তিন আইনজীবীসহ দুপক্ষের অন্তত আটজন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্টেশন কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে দরকষাকষি করে ঘুষ নেওয়ার অভিযোগ

জামালপুরে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৭:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫