ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগ আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে উত্তরায় বাসচাপায় ২ সাংবাদিক নিহত জুলাইয়ের ১৪ দিনেই দেশে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স  আর্জেন্টিনা কাপ জিতলেই আরেকটি বিয়ে করার ঘোষণা দিল পরীমণি নতুন ভোটার হওয়ার সময় সীমা জানাল ইসি দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২ পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২ আত্রাইয়ে নদীতে নিখোঁজের দুই দিন পর শতবছর বয়সী বৃদ্ধার মরদেহ উদ্ধার প্রাইভেট ক্লিনিকে মালিকানা থাকায় রামেক হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. জহির রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা

বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০৪:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৬৬৮ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল (৩০) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) সকাল ৮টায় উপজেলার সাচড়া ইউনিয়নের চর গাজী গ্রামের হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। উক্ত ইমাম মাওলানা মোঃ বেলাল ওই গ্রামের মো. শাহে আলম চৌকিদারের ছেলে। তিনি আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক ও ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার সদ্য নির্মাণ করা ভবনের দেওয়ালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এসময় মোটরের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বোরহানউদ্দিন থানার( ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কেউ কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগ

বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

আপডেট সময় ০৪:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫