১০ মার্চ ২০২৫ খ্রি রোজ সোমবার বেলা ১১.০০ টায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার প্রশাসনিক হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে ও পরিচালনায় আসন্ন ২৬ মার্চ ২০২৫ খ্রি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়িয়া থানা কর্মকর্তা (ওসি) জনাব মোঃ আসলাম উদ্দিন মোল্লা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,এস ডি এস (এনজিও) কর্মী,অধ্যাপক,প্রধান শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।এছাড়াও উপজেলা প্রশাসনের প্রায় সকল দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস ২০২৫ খ্রি সুচারু ভাবে উদযাপনের লক্ষ্যে কয়েকটি উপকমিটি গঠন করা হয়। যেমনঃ ০১* জাতীয় পতাকা উত্তোলন উপকমিটি ০২* পুষ্পস্তবক অর্পণ উপকমিটি ০৩* কুচকাওয়াজ উপকমিটি ০৪* কুচকাওয়াজ মূল্যায়ণ উপকমিটি ০৫* চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা উপকমিটি ০৬* অর্থ সংগ্রহ উপকমিটি ০৭* মাঠ সাজসজ্জা করণ উপকমিটি ০৮* মুক্তি যোদ্ধা সংবর্ধনা আলোচনা সভা উপকমিটি ০৯*পুরষ্কার ক্রয় উপকমিটি ১০* আলোক সজ্জা উপকমিটি ১১* দোয়া মাহফিল উপকমিটি।সার্বিক দায়িত্ব ও নির্দেশনায় থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম বুলবুল।
সংবাদ শিরোনাম ::
নড়িয়া উপজেলা প্রশাসন কর্তৃক আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ খ্রি উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
-
এম এ এইচ ইবনে জালাল,নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি - আপডেট সময় ০৪:২৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- ৬২৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















