ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

রাজবাড়ীতে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সারা দেশে অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, পাচার ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ মহিলা পরিষদের জেলা কমিটির যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা। এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লায়লী নাহার, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, রাজবাড়ী লেখক পাঠক কেন্দ্রের সভাপতি কবি নেহাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, আইনজীবী রেহনাজ পারভীন সালমা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, জেলা উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক মো. আবদুল জব্বার, জেলা মহিলা পরিষদের সহসাধারণ সম্পাদক শম্পা প্রামানিক প্রমুখ। সঞ্চালনা করেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ ও মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারহানা জাহান মিনি। এসময় বক্তারা বলেন, দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ অর্জিত হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পরও আজ আমাদের ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামতে হয়। প্রতিদিনই সারা দেশে বিভিন্ন স্থানে নারীদের ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনা ঘটছে। এসব অপরাধের পর নারীকেই বিভিন্ন ভাবে অপদস্ত করা হচ্ছে। নারীকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। বিচারহীনতার কারনেই এই ঘটনাগুলো নিয়মিত ঘটছে। সম্প্রতি মাগুরাসহ যেসব স্থানে এই ধরণে ঘটনা ঘটছে সব ঘটনার দ্রæত বিচার করার দাবি জানান তারা। এসসময় ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

রাজবাড়ীতে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০২:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫