ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

রংপুরে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রংপুরের কাউনিয়ায় চাঞ্চল্যকর পাওনা টাকাকে কেন্দ্র করে খোরশেদ আলম হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো: নাজির এই রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কাউনিয়া থানার শ্যামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর এলাকার আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা এলাকার শাহাজামাল হ্যালোর ছেলে ইউনুছ আলী ও শ্যাম্পুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া।

আদালত সুত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধ থাকায় শহিদুল ইসলাম গত ২০২০ সালের ২০ মার্চ  দিবাগত রাত ১১ টার দিকে ভরসা কোল্ড স্টোরেজ থেকে খোরশেদ আলমকে ডেকে এনে মীরবাগ ডিগ্রি কলেজের টিনশেড বিল্ডিং এর পিছনে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ আম গাছের ডালের সাথে ফাঁসিতে ঝুলিয়ে রাখেন।

এ ঘটনায় নিহতের মা খোদেজা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১৭ জন সাক্ষী প্রদান করেন এবং সাক্ষগ্রহণ শেষে এ রায় প্রদান করেন। রায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

এই মামলায় রাষ্টপক্ষের আইনজীবী ছিলেন আফতাব উদ্দিন। আসামীপক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন জহিরুল আলম ও আব্দুর রশীদ চৌধুরী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

রংপুরে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০২:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫