ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

লক্ষ্মীপুরে বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আর নেই

লক্ষ্মীপুরের রামগঞ্জের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১০ মার্চ) রাত ১২টার দিকে রাজধানীর বনানী এলাকার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ভাতিজা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসিবুল সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজিম উদ্দিন বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে দ্বিতীয়বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
পারিবারিক সূত্র জানায়, ১৯৬৮ সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের ভাদুর মিয়া বাড়িতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে নাজিম জন্মগ্রহণ করেন। তিনি রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

লক্ষ্মীপুরে বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আর নেই

আপডেট সময় ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫