ধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার দুপুর ১২ টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’ এর সহযোগিতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” এই প্রতিপাদ্যের বিষয়বস্তু নিয়ে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, সমবায় কর্মকর্তা হারুনুর রশিদ, তথ্য অফিসার ইসকিতা আফরিন,ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুর রাজজাক রাজু, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকি, ইসমাইল হোসেন মোস্তাক, গোলাম কিবরিয়া প্রমূখ।
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত
-
মো আব্দুর রাজজাক রাজু ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি - আপডেট সময় ১১:১৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- ৬১৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















