ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাড়ে ৪২ মণ মাছ জব্দ

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের থেকে সাড়ে ৪২ মণ মাছ, ৪ টি নৌকা ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি মামলায় তাদের ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার (১০ মার্চ) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৯ মার্চ) সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত মৎস্য কর্মকর্তার নেতৃত্বে উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১৬ জেলেকে আটক করা হয়।
জানা যায়, কমলনগর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড রোববার রাতে নদীতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক জেলেদের ৪টি মামলায় প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জব্দ কারেন্টজাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানা, দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান আদালত পরিচালনা করেন।
মৎস্য বিভাগ জানায়, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। এতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। একইসঙ্গে ইলিশ মাছ ক্রয়, বিক্রয়, পরিবহণ ও মজুদও নিষিদ্ধ। আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল, জরিমানা ও উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাড়ে ৪২ মণ মাছ জব্দ

আপডেট সময় ১১:১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫