ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে গাজীপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল

মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের প্রতিবাদে গাজীপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা মহিলা দলের উদ্যোগে আজ বেলা ১১টায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি গাজীপুর শহরের রাজবাড়ী রোডের জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই কর্মসূচিতে জেলা মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দও অংশ নেন।

জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌস ও সাধারণ সম্পাদক গুল নাহারের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

বক্তারা মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিশুর প্রতি এমন বর্বর আচরণ সমাজের অবক্ষয়ের চরম উদাহরণ। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সমাবেশে জান্নাতুল ফেরদৌস বলেন, একটি শিশুর ওপর এমন পাশবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে, দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। গুলনাহার বলেন, আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য আন্দোলন চালিয়ে যাব। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সমাবেশে অংশগ্রহণকারীরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা আরও বলেন, শিশুরা সমাজের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।

কর্মসূচি শেষে নেতাকর্মীরাৃ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভ শেষে মহিলা দল নেতারা জানান, আমরা শিশু আসবয়ার প্রতি নৃশংস আচরণের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে গাজীপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১১:০০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫