ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

লক্ষ্মীপুরে ধর্ষকদের বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

মাগুরায় ৮বছরের শিশু আছিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয়তাবাদী ছাত্রদলের মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার (১০মার্চ) সকালে উপজেলার হাজির হাট উপকূল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল মানববন্ধনের আয়োজন করেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, যুবদলের সদস্য এড.ফখরুল ইসলাম, থানা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়া, যুগ্ম আহবায়ক মাইদুল হাসান শামীম, আব্দুস সাত্তার, মাইন উদ্দিন তালুকদার, মেহেদী হাসান রায়হান,একাদশ শ্রেণীর ছাত্রী মিতু আক্তারসহ প্রমুখ।
ছাত্রী মিতু বলেন,’ আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশে বসবাস করছি, কিন্তু স্বাধীনভাবে বসবাস করতে পারছি না। এদেশে আমার মা-বোনের কোন নিরাপত্তা নেই। প্রতিদিন অহরহ ধর্ষণ, নারী নির্যাতন, নিপীড়ন বেড়েই চলছে। কোন ধর্ষণকারী সঠিক বিচার হচ্ছে না। আমরা চাই ধর্ষক যেই হোক কম সময়ে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। ‘
উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু বলেন, ‘দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, খুন, নারীদের হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এসবের বিরুদ্ধে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও এবিএম আশরাফ উদদিন নিজান সোচ্চার হতে বলেন। আজকের মানববন্ধন থেকে শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার দাবি করছি। ‘
বিএনপির যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন বলেন,’ মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন, এখান থেকে বলতে দিতে চাই, সরকার যেন অতিদ্রুত আছিয়ার ধর্ষকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দ্রুত বিচার করেন। ‘
উপকূল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দাউদের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ওসমান গনি।
প্রসঙ্গত, মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর, বোন জামাইয়ের দ্বারা ৮বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হন। সারাদেশে ধর্ষকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার কার্যকর করতে ঝড় উঠে। এবং ছাত্র জনতা ও সাধারণ মানুষ রাস্তায়, স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, মশাল মিছিল, বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

লক্ষ্মীপুরে ধর্ষকদের বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আপডেট সময় ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫