ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

বগুড়ায় গরু চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

বগুড়া শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় দিকে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রবিবার (০৯ মার্চ) রাতভর শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের রংপুর মর্ডান মোড়, দিনাজপুরের হাকিমপুর, বগুড়া সদর ও শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানার রিপন মিয়া, লিটন মিয়া ও মুক্তার হোসেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দেলোয়ার হোসেন, বগুড়া জেলার কাহালু থানার ইউনুছ আলী, নওগাঁ জেলার রানীনগর থানার ময়নুল প্রামানিক, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মোমিনুল ইসলাম, রংপুর জেলার মিঠাপুকুর থানার দুলাল মিয়া, গাজীপুর সদর থানার বেলাল হোসেন, জয়পুরহাট জেলার কালাই থানার রাসেল, বগুড়া সদর থানার এনামুল হক ও আব্দুল বারী।
অভিযানে অংশ নেওয়া শিবগঞ্জ থানার এসআই আল-মামুন জানান, গরু চুরির ঘটনায় রিপন নামের যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলে তার দেওয়া তথ্য মতে অন্য ১১ জনকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, দন্ডবিধির ৪৪৭ ও ৩৮০ ধারায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের দেওয়া তথ্য মতে একটি মিনি ট্রাক ও ২টি ষাঁড় গরু উদ্ধার করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

বগুড়ায় গরু চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫