ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জয়পুরহাট রাস্তার বিরোধের জেরে পুকুরে বিষ

জয়পুরহাটের কালাই উপজেলার চক নয়াপাড়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাষির পুকুরে বিষ ঢেলে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আজিজুল হক লেফু অভিযোগ করেন, রোববার দিবাগত ভোররাতে তার পুকুরে প্রতিবেশী ছানাউল হক ও তাজমুল হক মিলে বিষ প্রয়োগ করেন, যার ফলে পুকুরের সব মাছ মারা যায়। এ ঘটনায় সোমবার বিকেলে তিনি কালাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আজিজুল হকের সঙ্গে প্রতিবেশী দুই ভাইয়ের রাস্তা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে পরিকল্পিতভাবে তারা পুকুরে বিষ প্রয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর ভুক্তভোগী চাষি ও তার পরিবার দুশ্চিন্তায় রয়েছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জয়পুরহাট রাস্তার বিরোধের জেরে পুকুরে বিষ

আপডেট সময় ০৯:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫