সিলেটের গোয়াইনঘাটে দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি ২০২৫ উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ (১০মার্চ)দুপুর ১২ টায় “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয় ক্ষতি “এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্যোগ বাস্তবায়ন বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে, FIVDB ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারির সভাপতিত্বে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বাঁধন কান্তি সরকারের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন, সাবিকুন নাহার, ইউনিয়ন মোবিলাইজার, FIVDB. বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, ইমরান আহমদ,সাধারণ সম্পাদক গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব, বক্তব্য রাখেন মোঃ শহিদুল ইসলাম প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন, এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক কর্মী মাজহারুল আজহার জুনায়েদ, শামীম আহমদ, মিন্টু রঞ্জন আচারজী ইউনিয়ন মোবিলাইজার FIVDB, সাইদুর রহমান আফজল ওয়াস সহায়তাকারী ওয়ার্ল্ড ভিশন।উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ও FIVDB এর সদস্যবৃন্দ
সংবাদ শিরোনাম ::
গোয়াইনঘাটে দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
-
ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি - আপডেট সময় ০২:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- ৭২৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























