ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা কাইতলা দক্ষিণ ইউনিয়নে ।
আজ রোজ সোমবার ১০ই মার্চ ২০২৫ ইং ৯ই রমজান সকাল ১০ ঘটিকার সময় কাইতলা দক্ষিণ ইউনিয়ন আঁকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সকল ওলামায়ে কেরামদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।
কাইতলা দক্ষিণ ইউনিয়নে -৯ টি ওয়ার্ডে হত দরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের উপলক্ষে প্রতিটি ওয়ার্ডের হত দরিদ্র অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়, ছোলার বুট , খেসারী ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, খেজুর, মুড়ি, আলু, চিনি সহ ৮টি ইফতার সামগ্রী পণ্য বিতরণ করা হয়।
হাদিসে আছে রাসূলুল্লাহ (সা:) বলেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তার গুনা মাফ হয়ে যাবে ,সে জান্নাত থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সেও সওয়াব লাভ করবে তবে ঐ রোজাদারে সওয়াব কম করা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন কাইতলা দক্ষিণ ইউনিয়ন আঁকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সম্মানিত সভাপতি মাওলানা নাজির হোসাইন, সেক্রেটারি মাওলানা আক্তার হোসেন মাহমুদী , মাওলানা মুফতি আলাউদ্দিন সহ-সভাপতি, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা ফরহাদ হোসাইন ফরিদী, মাওলানা সাব্বির আহমেদ, মাওলানা শরিফ আরমান, মাওলানা ওমর ফারুক, হাফেজ আব্দুল কাদির, মাওলানা মিজানুর রহমান, হাফেজ আব্দুল্লাহ, হাফেজ ফয়সাল, তা ছাড়া আরো ও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক প্রিন্স মিডিয়ার সাংবাদিক আব্দুল হাদী বাবু, দৈনিক আমাদের মাতৃভূমির পত্রিকার সাংবাদিক মোঃ শাহ আলম খন্দকার, তাছাড়া উপস্থিত ছিলেন অত্র কাইতলা দক্ষিণ ইউনিয়ন আকাঈদে আসলে সুন্নাত ওয়াল জামায়াতের
সংগঠনের সকল ওলামায়ে কেরাম গণ প্রমূখ্য ।
মোঃ শাহ আলম খন্দকার ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ) 





















