ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

কয়রায় অর্থ ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশ স্ত্রী

খুলনার কয়রা উপজেলায় অর্থ ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সাথে এক গৃহবধূ পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্বামী রাসেল আহমেদ।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ৫ বছর পূর্বে মোকলেছুর রহমান লিটনের মেয়ে মিমের সাথে তার বিবাহ হয়। বিবাহের পর হইতে কিছুদিন ঘর সংসার করাকালীন অবস্থায় জীবিকার তাগিদে বাইরে থাকার সুযোগে মোবাইলে পর-পুরুষের সাথে তার স্ত্রী পরকিয়া প্রেমে জড়াইয়া পড়ে সংসারের প্রতি উদাসিন ভাব দেখায় এবং এক পর্যায়ে তার সাথে ঘর সংসার করিবে না বলে জানায়।

তিনি লিখিত অভিযোগে আরও বলেন, আমার ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে স্ত্রী মিম উক্ত পরকিয়া প্রেমের বিষয় নিয়া মনোমালিন্য সৃষ্টি করে সংসারে প্রায় সময় ঝগড়া বিবাদ সৃষ্টি করিতে থাকে। আমার স্ত্রী তার পরকিয়া প্রেমিক রাকিবের সাথে অন্তরঙ্গ মুহূর্তে এলাকাবাসীর কাছে ধরা পড়ে।বিষয়টি সুরহা করতে শশুর মোকলেছুর রহমান লিটনকে জানাই।

এমতাবস্থায় বিগত ইং ০৫/০৩/২০২৫ তারিখ ভোর অনুমান ৫.০৬ ঘটিকার সময় আমি ফজরের নামাজ পড়িতে মসজিদে গেলে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পরকিয়া প্রেমিক রাকিবের সাথে পালিয়ে যায়।আমি প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজি করে না পেয়ে শশুর মোকলেছুর রহমান লিটনকে মুঠোফোনে জানাই। এছাড়া তার ব্যবহৃত ব্যক্তিগত মুঠোফোন নম্বরটি বন্ধ পাই।

উল্লেখ্য, ০৭/০৩/২৫ তারিখে মেয়ের বাবা মোখলেছুর রহমান লিটন বাদী হয়ে কয়রা থানায় মেয়ে জামাই রাসেল আহমেদ ও তার মা-বাবার বিরুদ্ধে মেয়েকে মারধর ও যৌতুক অভিযোগ দায়ের করে।

মেয়ের পিতা মোকলেছুর রহমান লিটন বলেন, আমার সাথে মেয়ের কোন যোগাযোগ হয় নি, ফুফাতো ভাই বলতে পারবে। আমার ছোট ভাই ইউনুস আলী একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় জমা দিয়েছেন। তবে মেয়ের পরকিয়া প্রেমের বিষয়টি নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কয়রা থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক বলেন, মেয়ের পিতা ও স্বামী উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছেন।আমরা মেয়েকে উদ্ধারের চেষ্টা করছি‌। তবে মেয়ের বাবাকে অপমান করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরণের কোন ঘটনা ঘটেনি। মেয়ের চাচা যুবদল নেতা ইউনুস আলী লিখিত অভিযোগটি নিয়ে আসলে তাকে তথ্য দিতে সহযোগীতা করার কথা বলেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

কয়রায় অর্থ ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশ স্ত্রী

আপডেট সময় ০৮:২১:১১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫