ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী নেতা বিরুদ্ধে মামলা দায়ের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী। রংপুরের গঙ্গাচড়া থানাধীন গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে গত শুক্রবার (৭ মার্চ) মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। মামলায় নগদ এক লাখ টাকা ও প্রতিদিন ২০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী আতিকুল ইসলাম ভূঁইয়া বলেন,খলেয়া ইউনিয়নে তার এক বোনসহ গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করেন। এতে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখা দেয়। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান খন্দকার চাঁদা দাবি করে আসছিলেন। এদিকে, মামলার একদিন পর শনিবার (০৮ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী সই করা এক বিজ্ঞপ্তিতে নাহিদ হাসান খন্দকারকে তার মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

বৈষম্যবিরোধী নেতা বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট সময় ০৬:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫