ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ঢাকা আলিয়ার হল পাঠাগারে বই সংকট অধ্যক্ষ বরাবর সাধারণ ছাত্রদের স্মারকলিপি

বই ঘিরে থাকার কথা ছিলো পাঠাগার কিন্তু পর্যাপ্ত বই মিলছে না ঢাকা আলিয়ার কেন্দ্রীয় পাঠাগারে যাও পাওয়া যাচ্ছে তা পাঠকের চাহিদার বিপরীত। কারণ হিসেবে উঠে আসছে পাঠাগারে নেই গ্রন্থাগারিক, পাঠকের চাহিদা মতো বইয়েরও সংকট। ঠিক তেমনি পাঠাগারে ক্যাম্পাসের পৃষ্ঠপোষকতাও খুব কম। পাঠাগার হয়নি আধুনিকায়ন। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত পাঠাগারও বেশিরভাগ সময় থাকছে বন্ধ।

উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার প্রতিষ্ঠার ৭৮ বছরেও হয়নি পাঠাগারের উন্নতি। পড়ার জন্য পাঠাগারে গিয়ে মিলছে না সুন্দর আসন, ময়লা ও ধুলো বালিতে ভরপুর পাঠাগার এবং বুকশেলফেও খুঁজে পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী বই। এমনকি নেই পর্যাপ্ত ইন্টারনেট ব্রাউজিং সুবিধাও। এমনই চিত্র সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার কেন্দ্রীয় পাঠাগারের।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার আরবী  বিভাগের শিক্ষার্থী তাশফিকুল ইসলাম জানান,  ‘লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কম। আমাদের কোর্স প্ল্যানের অন্তর্গত অনেক বই-ই লাইব্রেরিতে নেই। আবার কোনো কোনো বই থাকলেও অন্য বিভাগের ৷ এর ফলে বেশিরভাগ সময় বই খুঁজে পাওয়া না । তাই সাধারণ শিক্ষার্থীদের উদ্দ্যোগে আল্লামা কাশগরী রহঃ হল পাঠাগারে লাইব্রেরী স্থাপন ও বই সংকট নিরসনে আমরা আজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করি ।

জিনাত আহমেদ নামের আরেক শিক্ষার্থী জানান, পাঠাগারে নেই ইসলামী উপন্যাস,গল্প, মুসলিমদের ইতিহাস, সাহিত্য ও গবেষণা লব্ধ জ্ঞানের বই । এছাড়াও বিশেষ করে পাঠাগারে পাওয়া যায় না বিষয় ভিত্তিক কুরআন, হাদীস ও ইসলামের ইতিহাসের সাথে সম্পৃক্ত বইগুলো।

শিক্ষর্থীদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে আল্লামা কাশগরী রহঃ হলের পাঠাগারে চাহিদা অনুযায়ী বই এবং আসন সংখ্যা বৃদ্ধি করে পাঠাগারকে সমৃদ্ধ করা হোক, যাতে করে শিক্ষার্থীরা পাঠাগার থেকে পাঠ্যবইয়ের পাশাপাশি প্রয়োজনীয় গবেষণার সুযোগসুবিধা লাভ করতে পারে।

এসব বিষয়ে সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আশরাফুল কবির বলেন, হল পাঠাগারের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা চলছে। আশা করি অতি দ্রুত শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী হল পাঠাগার তাদেরকে আমরা উপহার দিতে পারব ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ঢাকা আলিয়ার হল পাঠাগারে বই সংকট অধ্যক্ষ বরাবর সাধারণ ছাত্রদের স্মারকলিপি

আপডেট সময় ০৩:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫