ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শ্রীপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার বাগেজান্নাত নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে। উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে ঐ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষক আব্দুল মালেক (২২) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবপুর গ্রামের মহাতাব উদ্দিন এর ছেলে।ভিকটিম গত ৮-১০ দিন যাবত এই মাদ্রাসায় যেতে চায় না। ৮-৩-২০২৫ তারিখ শনিবার বিকেলে তার বাবা-মা মাদ্রাসায় না যাওয়ার কারণ জানতে চাপ দেয়। একপর্যায়ে ঐ ছাত্রী তার বাবা-মাকে জানায় অভিযুক্ত শিক্ষক তাকে যৌন নিপীড়ন করে।গত ২৭ ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে ঐ ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক ওই শিক্ষক ধর্ষনের চেষ্টা করে। বিষয়টি জানাজানির পর স্থানীয়রা ঐ শিক্ষককে আটক করেন। ৮ই মার্চ রাতেই পুলিশ আব্দুল মালেককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিল আকতার জানান সংবাদ পেয়ে আমরা ঐ শিক্ষককে গ্রেপ্তার করি। ভিকটিমের বাবা বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।আজ ৯-৩-২০২৫ তারিখ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

শ্রীপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

আপডেট সময় ০৩:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫