ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

বান্দরবান থানচিতে নারীদের অংশগ্রহণে নৌকাবাইচ প্রতিযোগিতা

বান্দরবানে থানচির সাঙ্গু নদীতে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও সাঁতার প্রতিযোগিতা। শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা এতে অংশ নেন। বৈঠার ছন্দ আর মাঝি মাল্লাদের হৈ হুল্লোড়ে উৎসবমুখর হয়ে উঠে নদী তীরবর্তী এলাকা। নদীর তীরের শত শত দর্শকরা উপভোগ করেছেন প্রতিটি পাল।

শনিবার(৮ মার্চ) সকালে বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের নাইংক্ষ্যং পাড়া সাঙ্গু নদীর ঘাটে এ নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বেসরকারী উন্নয়ন সংস্থা ‘বলীপাড়া নারী কল্যাণ সমিতি'(বিএনকেএস) আয়োজনে দাতা সংস্থা ডিয়াকোনিয়া বাংলাদেশ অর্থায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি থানা অফিসার ইনর্চাজ (ওসি) নাছির উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াচিং মারমা, সাধারণ সম্পাদক চ হ্লা মং মার্মা প্রমূখ।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য উবাথোয়াই মার্মা বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতা আমাদের ঐতিহ্যে। বহুদিন পর এ প্রতিযোগিতা হচ্ছে। এর মাধ্যমে হারিয়ে যাওয়া এ সংস্কৃতি আবার পুনরুদ্ধার হবে বলে আশা করছি। তিনি আরো বলেন, নারীরাও প্রতিযোগিতায় টিকতে পারে।আর সব জায়গাতে নারীদের বিচরণ ছিল। কিন্তু পুরুষতান্ত্রিকতার কারনে তারা তাদের কাজের স্বীকৃতি পাইনি।

বিএনকেএস বান্দরবান এর উপ-নির্বাহী পরিচালক উবানু মার্মা বলেন, নারীদের সমতা ন্যাযতার কথা বলছি আমরা। এ আয়োজনের মাধ্যমে দেখাতে চাই আমাদের আদিবাসী নারীরা কোন অংশে কম নয়। আমরা দৃষ্টিভঙ্গি পাল্টালে পুরুষের মত নারীরাও সব কিছুতে অংশগ্রহণ করতে পারে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার বলেন, ভিন্নমাত্রায় নারীরা অংশগ্রহণে করছে। নারীরা যাতে এগিয়ে যায় তাদের পাশে আছি।

সাঁতার প্রতিযোতিায় অংশ নেওয়া ইয়াছা মারমা বলেন, অনেক ভালো লাগছে। সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছি। প্রতি বছরই এরকম আয়োজন করা উচিত।

কিশোরীদের সাঁতার প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনকারী মাপ্রুচিং মারমা বলেন, নারী দিবসের “বিএনকেএস”র এমন মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানাই। আমি অনেক খুশি এবং প্রথম স্থান ও অর্জন করেছি। নৌকা বাইচের প্রথম স্থান অর্জনকারী নাইক্ষ্যং পাড়া দলনেতা মাউসাং মারমা বলেন, নৌকা প্রতিযোগিতায় আমার দল প্রথম স্থান অধিকার করেছে। পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে

এ বাইচ প্রতিযোগিতায় পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিভিন্ন বয়সের নারীরা লাল, হলুদ, সবুজ এবং নীল রঙের গ্যাঞ্জি এবং ঐতিহ্যবাহীপোশাক পরিধান করে নৌকা প্রতিযোগিতায় ৪ টি দল অংশ নেয়। আর সাঁতারে ২টি দল প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিটি দলে ছিলেন ১০ জন করে নারী। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

বান্দরবান থানচিতে নারীদের অংশগ্রহণে নৌকাবাইচ প্রতিযোগিতা

আপডেট সময় ১০:৪১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫