ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

অফিস করেন না পাটগ্রামের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতিময় চন্দ্র সরকার বিরুদ্ধে মাসের বেশিরভাগ কর্মদিবসেই অনুপস্থিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অফিসের পিয়ন ও হিসাবরক্ষকদের দিয়েই তার কাজ করে নিতে হয় বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষকদের।

বৃহস্পতিবার ৬ মার্চ সরজমিনে পাটগ্রাম প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায় নি এবং চলতি সপ্তাহে এক কর্মদিবসেও অফিসে আসেননি। এবিষয়ে জ্যোতিময় চন্দ্র সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।

অভিযোগ উঠেছে, ২০২৪ সালের মাঝামাঝি পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন কর্মকর্তা জ্যোতিময় চন্দ্র সরকার। যোগদানের পর থেকেই অধিকাংশ সময় অফিসে অনুপস্থিত থাকেন। দিনের পর পর দিন নানা কাজে প্রাথমিক শিক্ষা দফতরে গিয়ে শিক্ষকরা তার দেখা পাননি। পিয়ন ও অফিস সহকারীরাই করে থাকেন তার সব কাজ।

৩ নং ভোটহাটখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘উনি মাসে এক থেকে দুদিনের বেশি অফিস করেন না। পিয়ন আর অফিসের হিসাবরক্ষকদের দ্বারাই সব কাজ করে নিতে হয়।

বৃহস্পতিবার ৬ মার্চ দুপুর ১২টায় পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সরাসরি গিয়ে দেখা যায় অনেক শিক্ষক বিভিন্ন কাজের জন্য এসে ঘুরে যাচ্ছেন কিন্তু ভয়ে তারা কিছু বলতে চাচ্ছেন না। শুধু সবাই একটি কথাই বলে যে আপনারা তো নিজ চোখেই দেখলেন যে ওনি অফিস করেন না।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুস ছালামের দেখা পাওয়া গেলেও এবিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে লালমনিহাট জেলা শিক্ষা কর্মকর্তা লিটন চন্দ্রের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন জ্যোতির্ময় চন্দ্র সরকার কোন ছুটি নেননি, কেন অফিসে আসছেন না এ বিষয়ে খোঁজখবর নিব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

অফিস করেন না পাটগ্রামের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

আপডেট সময় ০৭:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫