অধিকার,সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”এই স্লোগানকে সামনে রেখে”রংপুরের মিঠাপুকুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাক এর অংশগ্রহনে,নিজেরা করি মিঠাপুকুর, প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,মিঠাপুকুর উপজেলা নিবাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মিঠাপুকুর উপজেলা মানবাধিকার সংগঠন, সহ আরো অনেকে।
এ সময় বক্তারা, নারী-পুরুষের সমান অধিকার ও নারীদের নিরাপত্তা, নারী নির্যাতন বন্ধ করা, বাল্যবিবাহ বন্ধ সহ নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেন।
আশিকুর রহমান, মিঠাপুকুর,রংপুর প্রতিনিধি 





















