ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

লক্ষ্মীপুরে নকল স্বর্ণ বিক্রি করতে এসে আটক ৩

কুমিল্লা থেকে প্রাইভেটকার যোগে লক্ষ্মীপুরে নকল স্বর্ণ বিক্রি করতে এসে তিন বন্ধুসহ প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ।
এর আগে আটক ব্যক্তিদের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ী প্রতি স্বর্ণকার দোকান থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের কলাকোপা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে আক্তার, সবদুলপুর গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে নয়ন, একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আল-আমীন ও পাশ্ববর্তী জামখোলা গ্রামের আলী হোসেনের ছেলে নবী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্টো-গ ৪৫-৪৫৯৫) আটক ব্যক্তিরা মিয়ার বেড়ি বাজারে ফারিহা শিল্পালয়ে স্বর্ণ বিক্রি করতে যায়। তাদের কাছে থাকা স্বর্ণের বারে ২১ ক্যারেট সিল ছিল। তবে স্বর্ণ নকল ছিল। সম্প্রতি রামগঞ্জ বাজারেও একই ঘটনা ঘটেছে। ওই ঘটনা জুয়েলার্স এসোসিয়েশনের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপে প্রচার করা হয়। এতে ফারিহা শিল্পালয়ের মালিক কামাল উদ্দিন ঘটনাটি আঁচ করতে পারেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনে (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার নেতৃবৃন্দকে জানান। পরে লক্ষ্মীপুর সদরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে। তাদেরকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফারিহা শিল্পালয়ের মালিক কামাল উদ্দিন বলেন, ‘আটক ব্যক্তিরা স্বর্ণ বিক্রি করতে এসেছিল। তাদের স্বর্ণ নকল হওয়ায় আমি বাজুসের নেতাদেরকে জানাই। পরে সেনাবাহিনী গিয়ে তাদেরকে আটককরে নিয়ে আসে।’
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনে (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারী পরেশ কর্মকার বলেন, ‘সম্প্রতি একই চক্র রামগঞ্জে আমাদের এক ব্যবসায়ীর কাছে নকল স্বর্ণ বিক্রি করতে যায়। বিষয়টি তখন পুরো জেলার ব্যবসায়ীদেরকে জানানো হয়। মিয়ারবেড়ী বাজারে ফারিহা শিল্পালয়ে বিক্রি করতে গেলে স্বর্ণকার তা বুঝতে পারে। এ ধরণের প্রতারক চক্র থেকে সবাইকে সাবধান থাকতে হবে।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ‘নকল স্বর্ণ বিক্রি করতে গিয়ে ৪ জন প্রতারক আটক হয়েছে। নকল স্বর্ণ দিয়ে তারা টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছিল। ব্যবসায়ী বুদ্ধিমত্তার কারণে তারা ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

লক্ষ্মীপুরে নকল স্বর্ণ বিক্রি করতে এসে আটক ৩

আপডেট সময় ০৭:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫