শহিদ জিয়া গবেষণা পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় শীর্ষক কর্মশালা, ইফতার ও দোয়া মোনাজাত গত বৃহস্পতিবার বিকাল ৫ টায় কলাতলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া গবেষণা পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. সগিরুল ইসলাম, সহ- সভাপতি মাহফুজুর রহমান সবুজ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক জহিরুল ইসলাম, জামায়াত ইসলামি কেন্দ্রীয় শূরা সদস্য ও পটুয়াখালি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবিএম সাইফুল্লাহ, পটুয়াখালী পৌর আমীর আবুল বাশার, পটুয়াখালী জেলা বিএপি নেতা ও সাবেক আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলা মহিলা দল সভানেত্রী আফরোজা শীমা, আমতলী উপজেলা মহিলা দল সভানেত্রী মীরা খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সুজাউদ্দিন খান নিলয়। প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমার আনিস বলেন, তারেক রহমান ঘোষিত ৩১দফা জাতির মুক্তির অন্যতম রক্ষাকবচ। তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে।
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রশাসনিক সংস্কার সম্ভব হবে। ৩১ দফা শুধু মুক্তির সনদ নয়, তা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির ঘুরে দাড়ানোর সময়। এই কর্মসূচি গনতন্ত্র পুনরুদ্ধাদের পথে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শহীদ জিয়া গবেষণা পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি এড. আমেনা বেগম ও সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী শহীদ জিয়া গবেষণা পরিষদের উদ্দ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালা অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক : - আপডেট সময় ০৫:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- ৬৪০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















