অধিকার সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন স্কুলের হলরুমে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম রাজী টুলু,পঞ্চগড় মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক একে এম ওয়াহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধানসহ প্রমুখ।
আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের নারাী প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ নারীরা অংশ নেয়।
মার্শাদুল আলম, পঞ্চগড় 





















