ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

ঢাকা সাভার আশুলিয়ায় বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ-৫লাখ টাকা আত্মসাৎ 

শিল্পাঞ্চল ঢাকা সাভার আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ ও ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নূরুল আমিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী আশুলিয়া থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।শনিবার (০৮ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে আশুলিয়া থানার এসআই ওমর ফারুক অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।ভুক্তভোগী নারীর গ্রামের বাড়ি বাগেরহাট জেলায় এবং অভিযুক্ত নুরুল আমিন ঢাকা সাভার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের আমতলা এলাকার মো. ইয়ার উদ্দিন মাস্টারের ছেলে।
ভুক্তভোগী ওই নারী জানান, প্রায় পাঁচ বছর আগে নুরুল আমিনের সাথে রং নাম্বারের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে নুরুল আমিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাগেরহাট থেকে ঢাকায় নিয়ে আসে এবং আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করতে থাকে। তারা বিগত তিন বছর এক সাথে বসবাস করে এরই মধ্যে গাড়ির ব্যবসা করার কথা বলে ওই নারীর কাছ থেকে নূরুল আমিন ৫ লাখ টাকা ধার হিসেবে নেন। টাকা নেওয়ার পরেই হঠাৎ আত্মগোপনে চলে যায় নূরুল। এরপর থেকে প্রায় পাঁচ বছর ধরে তাকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি জানান, গত ৫ মার্চ তিনি (নারী) জানতে পারেন নুরুল আমিন আশুলিয়ার গোহাইল বাড়ি বাজারে ব্যবসা করছেন এবং সেখানেই বসবাস করছেন। পিরে ওই নারী নুরুলের সাথে দেখা করেন এবং তার পাওনা টাকা চান। তবে নুরুল আমিন তাকে টাকা দেবেন না বলে জানায়। সেই সাথে তাকে খুন করার হুমকি ও মামলা দিয়ে হয়রানি সহ বিভিন্ন হুমকি প্রদান করেন।এ ঘটনায় ভুক্তভোগী নারী বিভিন্ন মাধ্যমে সাহায্য চাইলেও কোনো সুরাহা না হওয়ায় ৭ মার্চ রাতে তিনি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নুরুল আমিন গোহাইলবাড়ি এলাকায় তার বাবার রেখে যাওয়া ধানের মিল, ব্যাটারি চালিত অবৈধ অটোদিকশার চার্জের ব্যবসা করেন। সে বেশির ভাগ সময় মদ্যপ অবস্থায় থাকে। বেশ কিছুদিন আগে গোহাইল বাড়ি বাজারের সিকিউরিটি গার্ড মোহাম্মদ আবুল হোসেনকে মারধর করেন। এ ছাড়া নারী নিয়ে নৌকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগেও রয়েছে তার বিরুদ্ধে ।এবিষয়ে অভিযুক্ত নুরুল আমিনের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে গোহাইল বাড়ি বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ওমর ফারুক বলেন, এ ঘটনায় অভিযোগ হয়েছে। অভিযোগটি ভুলে আমার নামে ইন্ডোস করা হয়েছে। এটা সংশ্লিষ্ট এলাকার বিট অফিসার তদন্ত করবেন। তিনিই তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

ঢাকা সাভার আশুলিয়ায় বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ-৫লাখ টাকা আত্মসাৎ 

আপডেট সময় ০৩:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫