“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮মার্চ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর উপস্থাপনায় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মাদ অনিক ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এস আই সুমন রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হকসহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
-
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি - আপডেট সময় ১২:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- ৬২৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















