ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় জড়িত ৩ আসামী গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় শরীফ মোল্লার ওপর নৃশংস সন্ত্রাসী হামলায় জড়িত এজাহার নামীয় ৩ প্রধান আসামীকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহীরের মোড়ে আওয়ামী লীগ নেতা মিন্টু ও সাহাজুল মোল্লার নেতৃত্বে এক দল সন্ত্রাসী শরীফ মোল্লার ওপর নৃশংস হামলা চালায়। হামলায় তিনি মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার পরিবার। এই ঘটনায় গতকাল শুক্রবার (৭ ই মার্চ) শরিফ মোল্লার ছোট ভাই শাহাবুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় মিন্টু মোল্লা ও সাহাজুল মোল্লাসহ ৮ জনকে আসামি করে এজাহার দায়ের করে।  ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলামের নির্দেশে থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা শহরে অভিযান চালিয়ে প্রধান ৩ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হল  জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার মৃত সামির উদ্দিনের পুত্র মামলার ১ নং এজাহারনামীয় আসামি মিন্টু মোল্লা ও ২ নং আসামী শাহাজুল মোল্লা। এছাড়াও গ্রেফতারকৃত অপর   এজাহারনামীয় ৭ নং আসামি একই এলাকার মো:আকমল মোল্লার পুত্র মো: মহন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম বলেন, ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার শরীফ মোল্লার ওপর হামলার ঘটনায় তার ভাই সাহাবুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি এজাহার দেয়। যার প্রেক্ষিতেই অভিযান চালিয়ে ৩ জন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় জড়িত ৩ আসামী গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫