ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

নারী দিবসে সামনে রেখে কুমিল্লায় সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন

‘আমাকে ছাড়া আমার বিষয় কোনো সিদ্ধান্ত নয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় সম্মিলিত নারী ফোরাম সংবাদ সম্মেলন করেন। শুক্রবার ( ৭ মার্চ) সকালে কুমিল্লা প্রেসক্লাবে বিশ্ব জুড়ে নারীর সম-অধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার নারী দিবস পালনে এই সংবাদ সম্মেলন করেন। এসময় আন্তর্জাতিক নারী দিবসের ঘোষণা পত্র ঘোষণা করা হয়। ঘোষণাপত্রে করতে বলা হয়, নারীর মুক্তি, ক্ষমতায়ন ও অধিকার কেবল কাগজে, শ্লোগানে বা বক্তৃতায় থাকলে হবে না, এর প্রকৃত বাস্তবায়ন ঘটাতে হবে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ পারিবারিক, সামাজিক এবং জাতীয় -পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণি, বয়স নির্বিশেষে সকল নারীর জন্য। নারীকে দিতে হবে একজন পরিপূর্ণ মানুষের সম্মান ও মর্যাদা। ঘরে, বাইরে, কর্মস্থলে, শিক্ষাপ্রতিষ্ঠানে, যানবাহনে, পথচলায়, উন্মুক্ত অনুষ্ঠানাদিতে নারীর সার্বিক সুরক্ষা দিতে হবে। তার স্বাস্থ্য, শিক্ষা ওকর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। নিরাপদ আবাসনের ব্যবস্থা থাকতে হবে। সম্পত্তির উত্তরাধিকার এবং নিজের ও সন্তানের অভিভাবকত্বে সমান অধিকার দিতে হবে। সর্বোপরি, নারীকে ছাড়া কোনভাবেই নারীর বিষয়ে কোনরকম সিদ্ধান্ত নেয়া যাবে না, অর্থাৎ তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে তার সম্পূর্ণ অংশগ্রহণ এবং স্বাধীন মতামত প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, এইড কুমিল্লা’র নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, প্রত্যায় উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক মাহমুদা আক্তার, পেইজ ডেভলপমেনন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মো. ইউনুস, দিয়ার নির্বাহী পরিচালক আবুল কাশেম, এড. শামীমা আক্তার জাহান, সৃষ্টির নির্বাহী পরিচালক সালমা আক্তার, ডাউপের নির্বাহী পরিচালক নাসরিন আক্তার, সেইভ দি চিল্ডরেনের ইনচার্জ (সেন্টার)পারভীন আক্তার, জিসার নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন, প্রত্যয় উন্নয়ন সংস্থার আফরোজা রহমানসহ আরও অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

নারী দিবসে সামনে রেখে কুমিল্লায় সম্মিলিত নারী ফোরামের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫