ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ কালুখালীতে দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রজনন সক্ষমতা নিয়ে পুরুষদের জন্য বড় সতর্কবার্তা এইচএসসি পরীক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নীলফামারীর শিক্ষার্থীদের সমর্থন বরগুনার পাথরঘাটায় লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

ডিআইইউ’র নতুন উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন৷

বৃহস্পতিবার (৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে তিনটি শর্তযুক্ত করা হয়েছে।

সেগুলো হলো
১. নিয়োগের মেয়াদকাল হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।
২. তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি পাবেন।
৩. উপাচার্য পদে তিনি সব দায়িত্ব পালনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ মেনে কাজ করবেন৷

নবনিযুক্ত এই উপাচার্য বলেন, একটি বড় দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে৷ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা প্রয়োজন৷ আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হবে৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ

ডিআইইউ’র নতুন উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম

আপডেট সময় ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫