ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

নেত্রকোণার দুর্গাপুরে কৃষি খামারের কেয়ারটেকারকে খুন

দুর্গাপুর উপজেলার শুকনাকুড়ি এলাকায় বুধবার দিবাগত রাতে এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জয়নাল উদ্দিন (৬৫)। তিনি কাকৈড়গড়া ইউনিয়নের পুকুরিয়া এলাকার বাসিন্দা। ওই খামারে তিনি গত আড়াই মাস যাবত কাজ করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,গভীর রাতের কোন এক সময় একদল দুর্বৃত্ত ওই খামারে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় তারা কেয়ারটেকার জয়নাল উদ্দিনকে হত্যা করে এবং খামারের ৭টি গরু লুট করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বরকত খান বলেন,সকালে খামারে এসে বদলী কেয়ারটেকার হেলাল উদ্দিন খামারের নিত্যদিনের কার্যক্রম দেখতে না পেয়ে ওই কেয়ারটেকারকে ডাক দেয়। তার সাড়াশব্দ না পেয়ে সেখানকার খড় রাখার ঘরের দরজা খুলতেই তাকে মুখবাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে।

স্থানীয় ইউপি সদস্য সেকুল আলম তালুকদার বলেন,জয়নাল উদ্দিন সহজ সরল মানুষ ছিলেন। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। তাকে এভাবে কেন খুন হতে হলো! এমন ঘটনায় আমরা আতঙ্কিত বোধ করছি। আমাদের নিরাপত্তা কোথায়?

নিহতের স্ত্রী জমিলা খাতুন বারবার বিলাপ করতে করতে বলেন,স্বামীর আয় দিয়ে আমাদের সংসার চলতো। এখন ছেলে মেয়ে নিয়ে আমাদের সংসার কিভাবে চলবে? যারা আমার স্বামীকে এভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

খামার মালিক মাহাবুল হক বলেন,দুর্বৃত্তরা আমার বড় ধরণের ক্ষতি করেছে। আমার কেয়ারটেকারকে হত্যা করেছে। যারা এই অপরাধের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

দুর্গাপুর সার্কেলের সিনিয়র এএসপি আল ইমরানুল আলম বলেন,ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের সকল ইউনিট তৎপর রয়েছে। আমরা খুব দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ প্লট, ৪ ফ্ল্যাট ও একাধিক বিলাসবহুল গাড়ি, প্রকৌশলীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

নেত্রকোণার দুর্গাপুরে কৃষি খামারের কেয়ারটেকারকে খুন

আপডেট সময় ০৭:৩৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫