ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ কালুখালীতে দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রজনন সক্ষমতা নিয়ে পুরুষদের জন্য বড় সতর্কবার্তা এইচএসসি পরীক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নীলফামারীর শিক্ষার্থীদের সমর্থন বরগুনার পাথরঘাটায় লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন

গণপরিবহনে নারী শিক্ষার্থীদের আসন নির্ধারণ ডিআইইউ প্রশাসনের

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশাসন গণপরিবহনে নারী শিক্ষার্থীদের জন্য আসন নির্ধারণ করেছেন। যাতে নারী শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারেন ।

বৃহস্পতিবার (৬ই মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন গণপরিবহনে নারী শিক্ষার্থীদের আসন নির্ধারণ করার বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের গণপরিবহনে নারী শিক্ষার্থীদের জন্য আসন নির্ধারণ না থাকা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। যাতে তারা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গণপরিবহন বাসে ভিড় ও নিরাপত্তাহীনতার কারণে নারী শিক্ষার্থীরা অনেক সমস্যার সম্মুখীন হন।

অনেক সময় বিশ্ববিদ্যালয়ের গণপরিবহনে দেখা যায় কেউ কারও প্রতি সম্মান দেখায় না, ফলে নারীরা তাঁদের প্রয়োজনীয় জায়গা পান না। অনেক ক্ষেত্রেই নারী শিক্ষার্থীরা লজ্জা বা সংকোচের কারণে দাঁড়িয়ে যাতায়াত করেন। এই সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যুগান্তকারী উদ্যোগ নেন। যাতে করে বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা আরামে যাতায়াত করতে পারেন।

ডিআইইউ প্রশাসন সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়েছেন, নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনে যেন কোনো পুরুষ শিক্ষার্থীরা বাস ছাড়ার আগে না বসে সেজন্য নির্দেশ দেয়া হচ্ছে। যদি কোন নারী শিক্ষার্থী সেখানে না বসে সেক্ষেত্রে পুরুষ শিক্ষার্থীরা বসতে পারবে কিন্তু সেক্ষেত্রে যে কোন নারী শিক্ষার্থী অনুরোধ করলে পুরুষ শিক্ষার্থী উঠে যেতে বাধ্য থাকবে।

শিক্ষার্থীরা জানান, নারী শিক্ষার্থীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করা শুধু একটি নীতিগত বিষয় নয়, বরং এটি আমাদের নৈতিকতা । বিশ্ববিদ্যালয়ের এমন গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জয়া বলেন,
সত্যি বলতে এই উদ্যোগ টা অনেক আগেই নেওয়া উচিত ছিল। এমনিতেই আমাদের ভার্সিটির যাতায়াত অবস্থা খুবই নাজেহাল। তার উপর পর্যাপ্ত সিট না পেলে নারী শিক্ষার্থীদের আরো ভোগান্তি। বিশেষ করে মাইক্রো গুলোতে। দেরি করে হলেও এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিআইইউ কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি এর পরিপূর্ণ বাস্তবায়ন হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা

গণপরিবহনে নারী শিক্ষার্থীদের আসন নির্ধারণ ডিআইইউ প্রশাসনের

আপডেট সময় ০৭:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫