ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালুখালীতে দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রজনন সক্ষমতা নিয়ে পুরুষদের জন্য বড় সতর্কবার্তা এইচএসসি পরীক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নীলফামারীর শিক্ষার্থীদের সমর্থন বরগুনার পাথরঘাটায় লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন ত্বকের চুলকানি দূর করবে যেসব ঘরোয়া উপায় থাইল্যান্ডের বারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

জবি ছাত্রশিবিরের ইফতার মাহফিলে সাংবাদিকদের নিমন্ত্রণ

  • জবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৯:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৬৬৯ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একটি শ্রেণিকক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জবি প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া, শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অংশ নেন।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আস সাইফ বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে আমরা নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। অনেক সময় ‘শিবির ট্যাগ’ পেয়েছি, এখনও পাই। তবে সত্য তুলে ধরতে কখনও পিছপা হইনি।”

জবি ছাত্রশিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম বলেন, “প্রতিকূল সময়ে আমরা সাংবাদিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমরা চাই, আপনারা আমাদের ভুলত্রুটিগুলোও নির্ভয়ে তুলে ধরুন।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাংবাদিকরা যে সাহসী ভূমিকা রেখেছেন, তা অতুলনীয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা ক্যাম্পাসের বাস্তবতা তুলে ধরে ইতিহাস সৃষ্টি করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “যদি আমাদের কোনো ভুলত্রুটি থাকে, তাহলে তা মিডিয়ায় তুলে ধরবেন। আমরা চাই, সাংবাদিকরা আমাদের ভুল ধরিয়ে সংশোধনের সুযোগ দিন। এই ক্ষেত্রে শিবির সবসময় আপনাদের বন্ধু হিসেবে পাশে থাকবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন

জবি ছাত্রশিবিরের ইফতার মাহফিলে সাংবাদিকদের নিমন্ত্রণ

আপডেট সময় ০৯:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫