ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মোহনগঞ্জে রাব্বী হত্যাকান্ডের আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

নেত্রকোনার মোহনগঞ্জে গত ২রা মার্চ, রোববার দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত রাব্বি হত্যাকান্ড মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় নিয়ে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

৬ই মার্চ, বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় মোহনগঞ্জ স্টেশন রোডে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় স্থানীয় ছাত্র জনতার পাশাপাশি নিহতের সদ্য বিধবা স্ত্রী ও এতিম শিশুকন্যাসহ পরিবারের সবাই উপস্থিত ছিলেন।

তারা এ নৃশংস হত্যাকান্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। নিহত রাব্বির পিতা মো. আনিছ মিয়া বলেন, প্রভাবশালী আসামিগণ মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করার জন্যে আমাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এমতবস্থায় আমি আমার পরিবারের নিরাপত্তাহীনতায় ভোগছি।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ
নাজমুল হাসান জকি ও প্রীতি আক্তার এবং ব্যবসায়ী প্রতিনিধি রেলওয়ে পৌর কাঁচা বাজারের সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ প্রমুখ।

উল্লেখ্য, গত ২রা মার্চ রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় ছাত্রদলের কর্মী রাব্বি। এ মামলায় এজহারভুক্ত ১১জন আসামির মধ্যে ইতিমধ্যে সুজন, রাফি ও পলাশ নামের তিনজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মোহনগঞ্জ থানা পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মোহনগঞ্জে রাব্বী হত্যাকান্ডের আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫