ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রজনন সক্ষমতা নিয়ে পুরুষদের জন্য বড় সতর্কবার্তা এইচএসসি পরীক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নীলফামারীর শিক্ষার্থীদের সমর্থন বরগুনার পাথরঘাটায় লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন ত্বকের চুলকানি দূর করবে যেসব ঘরোয়া উপায় থাইল্যান্ডের বারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাত আনুমানিক পৌনে ৫টার দিকে পটুয়াখালী জেলা শহরের জুবিলী স্কুল রোডের মনসা মন্দিরের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, নির্মল কর্মকার (৬০), রিপন কর্মকার (৪৬), ধিমান কর্মকার (৫১), বাবুল চন্দ্র শীল (৫০), জয়ন্ত রায় (৩০) ও বিকাশ চন্দ্র দাস (৪৫)। এছাড়া, আগুনে নিকুঞ্জ ও শ্যামল আর্ট নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের সঙ্গে সহায়তা করেন স্থানীয় জনতা, সদর থানা পুলিশ, আনসার ভিডিপি, রেড ক্রিসেন্ট, জেলা ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

ক্ষতিগ্রস্ত বাবুল চন্দ্র শীলের কন্যা অর্পিতা রানী শীল বলেন, “আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আগুন আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াব, সেটা বুঝতে পারছি না।” স্থানীয় বাসিন্দা সুজন কুমার দাস বলেন, “মুহূর্তের মধ্যেই আগুন সবকিছু পুড়িয়ে দেয়। ফায়ার সার্ভিস দ্রুত আসায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, নাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।”

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন বলেন, ‘এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণ ও আগুনের সুত্রপাত সম্পর্কে প্রাথমিক তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহ চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে

আপডেট সময় ০৭:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫