ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রজনন সক্ষমতা নিয়ে পুরুষদের জন্য বড় সতর্কবার্তা এইচএসসি পরীক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নীলফামারীর শিক্ষার্থীদের সমর্থন বরগুনার পাথরঘাটায় লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন ত্বকের চুলকানি দূর করবে যেসব ঘরোয়া উপায় থাইল্যান্ডের বারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

পাঁচবিবি সাবরেজিস্টার অফিসে দুর্নীতির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও ঘেরাও

জয়পুরহাটের পাঁচবিবি সাবরেজিস্টার অফিসে ভূয়া দলিল তৈরি, অতিরিক্ত টাকা আদায় ও নানা ধরনের দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জয়পুরহাট।

বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা দুর্নীতির বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে অফিস ঘেরাও করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, পাঁচবিবি সাবরেজিস্টার অফিসে সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এছাড়াও, ভূয়া দলিল তৈরি, দালালদের মাধ্যমে অবৈধ লেনদেনসহ নানা অনিয়ম চলছে দীর্ঘদিন ধরে। তারা এসব দুর্নীতির দ্রুত তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে পাঁচবিবি সাবরেজিস্টার অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, অফিসের নিয়ম মেনেই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন এবং অনিয়ম বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

পাঁচবিবি সাবরেজিস্টার অফিসে দুর্নীতির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও ঘেরাও

আপডেট সময় ০৭:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫