গত ৫ মার্চ রোজ বুধবার মাদারীপুর জেলা রাজৈর প্রেস ক্লাবের অ্যাড হক কমিটির আত্মপ্রকাশ। দুটি প্রেস ক্লাবের মধ্যে দীর্ঘদিনের অমিমাংসিত বিরোধ দেরিতে হলেও মীমাংসিত রাজৈর উপজেলা সাংবাদিকবৃন্দ এখন হতাশা মুক্ত। দীর্ঘদিনের দুই প্রেসক্লাবের কারণে রাজৈর উপজেলা সাংবাদিক ও সংবাদ কর্মীরা ছিল প্রশ্নবিদ্ধ। গত আগস্ট মাসের ১৫ তারিখে উভয় কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। সেই থেকে বিগত ৭ মাস যাবৎ একটু আগে কোন কমিটি না থাকায় সংগঠনটি ঠিক বিলুপ্তের পথে, রাজৈর উপজেলা বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করেও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। ঠিক সেই মুহূর্তে স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব এবং সাংবাদিক পেশার সাথে নিয়োজিত মোঃ ইমারত আকনের সার্বিক সহযোগিতায় দীর্ঘ সাত মাস পর প্রেসক্লাবের দুই গ্রুপের সম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয় । আহ্বায়ক কমিটি সিদ্ধান্ত মোতাবেক নতুন একটি পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরিত হবে । এ সব কিছুর মূলেই রয়েছে মোঃ ইমারত আকনের অবদান, তার ধৈর্য ও মেধা দিয়ে আজকে এই ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির রূপ নিয়েছে । আহ্বায়ক কমিটিতে যাদের কে সম্মানিত করা হয়েছে সেই সম্মানিত ব্যাক্তি বর্গ হলেন। (১)রাজৈর উপজেলার সুযোগ্য দৈনিক টেকেরহাট আঞ্চলিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক একজন সত ,নিষ্ঠাবান, বিশিষ্ট ব্যবসায়ী ,মোঃ নাজমুল হাসান ( বাসু) প্রধান আহ্বায়কের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এবং তাকে সহযোগিতা করার জন্য আরো চারজনকে সদস্য সচিব অন্তর র্ভুক্ত করা হয়েছে ।( ২ ) সদস্য সচিব করা হয়েছে রাজৈর সাপ্তাহিক সুবার্তা এর সম্পাদক ও প্রকাশক মোঃ মোস্তাফিজুর রহমান নাদিম ( ৩ ) যুগ্ন সদস্য সচিব দৈনিক অন্য দিগন্ত প্রতিনিধি
মোঃ হাফিজুর রহমান মোল্লা,
(৪)দৈনিক আজকের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ শহিদুল আলম টুকু।
(৫) দৈনিক খবর পত্র পত্রিকার প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ রনি। বিশিষ্ট এই ৫ জন ব্যক্তিবর্গ কে নিয়ে তৈরি করা হয়েছে রাজৈর প্রেস ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি । রাজৈরের সাধারণ সাংবাদিক বৃন্দের দীর্ঘদিনের আশা এই আহ্বায়ক কমিটির মাধ্যমে একটি সুন্দর , সুস্থ ধারার সাংবাদিক সংগঠন রাজৈর প্রেস ক্লাব উপহার দেবে।
সংবাদ শিরোনাম ::
রাজৈর উপজেলা প্রেসক্লাবের অবশেষে এডহক কমিটির আত্মপ্রকাশ
-
মাদারীপুর প্রতিনিধি - আপডেট সময় ০৫:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- ৬৮৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























