ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ঢাকা সাভারে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা 

ঢাকা সাভারের পাথালিয়া ইউনিয়নে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওনের বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় তার বাবা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামানের উপর হামলা চালায় তারা।
সিসিটিভি ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, একদল তরুণ দেশীয় অস্ত্রসহ মহড়া দিচ্ছে এবং শাওনের খোঁজ করছে। তারা তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয় পাথালিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জাহিদুল ইসলাম শাওন বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে আজকে ২ দফায় আমার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বুধবার দুপুরে আমার বাবার উপর হামলা করে। এসময় আমার ছোট বোন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করে। পর ঘটনাস্থলের সিসিটিভি ডিভিআর মেশিন নিয়ে যায় হামলাকারীরা।
দ্বিতীয় দফায় রাত ৮টার দিকে আবারও হামলা চালায় তারা।
স্থানীয়রা জানান, রাজনৈতিক বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত। তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে এমন সহিংসতার পুনরাবৃত্তি না ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ঢাকা সাভারে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা 

আপডেট সময় ০৩:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫