নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার অন্যতম সামাজিক সংগঠন নবজাগরণ সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে ছমির হাট সংলগ্ন আক্কাস মার্কেটে আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০মিনিট থেকে বেলা ১২ঘটিকা পর্যন্ত প্রায় একশত অসহায় মানুষের মাঝে প্রতি প্যাকেট প্রায় ১হাজার টাকা মূল্যের এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সভাপতি তাজুল ইসলাম ফুলমিয়া ও সাধারণ সম্পাদক মো:আলমগীর হোসেনের অনুমতিক্রমে দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায়, অর্থ সম্পাদক মো: সোহাগ, সহঅর্থ সম্পাদক মো: সৌরব, যুগ্ম সাধারণ সম্পাদক মো:মহসিন, দুর্যোগ বিষয়ক সম্পাদক মো: ইলিয়াস সাথে অত্র-সমাজের সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতি পরিশেষে সহসভাপতি মো: হাসান আলীর বক্তব্যের মধ্যে দিয়ে উক্ত বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
নবজাগরণ সোশ্যাল ফাউন্ডেশন গতবছর ১লা আগষ্ট “সমাজ পরিবর্তনের শুরুটা হোক আমাদের হাত ধরে” এই স্লোগানকে সামনে রেখে সমাজ ও মানবতার সেবায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়।
রিপন খন্দকার, ক্যাম্পাস প্রতিনিধি 























