ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

সূর্যমুখী বাগান এখন বিনোদন কেন্দ্র

নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর নীচে চাষ করা হয়েছে সূর্যমুখী ফুলের বাগান। সূর্যমুখী তেলের বীজ হিসেবে বপণ করা সূর্যমুখী বাগান এখন বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে।
একদিকে কৃষকরা তেল বীজের পাশাপাশি বাগানে আসা দর্শনার্থীদের কাছ পাচ্ছেন বাড়তি আয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে নাগরিয়াকান্দি সেতু ও সূর্যমুখী ফুলের বাগান দেখতে ভীড় জমায়।
দেশে আদর্শমানের ভোজ্যতেল হিসেবে সূর্যমুখী বাগানের পরিধি যেমন বাড়ছে, তেমনি এটিকে বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন স্থানীয়রা। কৃষকরা সূর্যমূখী বাগান থেকে ভোজ্যতেলও পাচ্ছেন পাশাপাশি বাগানে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছ থেকেও আয় করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সের দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন। বাগান ঘুরে ছবিও তোলেন।
বাগানে ফুল ফোটার সঙ্গে সঙ্গেই আসতে শুরু করেন দর্শনার্থী। সূর্যমুখী বাগান করে একদিকে কমপুঁজিতে বেশি লাভ, তেমনি বাগানগুলো বিনোদন কেন্দ্রে পরিণত হওয়ায় আসছে বাড়তি আয়। অন্যদিকে এই বাগান ঘুরতে এসে খুশি ভ্রমণ পিপাসুরা।

নরসিংদী সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বাবলী রহমান ও পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের গনিতের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন দম্পতির সাথে কথা হয় । তারা জানান, শহরে কর্ম ব্যস্ততা ও কাজের চাপে মনটা একটু হালকা করতে স্বামীর সাথে এখানে সময় পেলেই সূর্যমুখী বাগান দেখতে আসেন। অপরুপ প্রাকৃতিক দূশ্য দেখতে ভালো লাগে। মন ও ভালো থাকে।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সের নারী-পুরুষ এখানে ঘুরতে আসেন দলবেঁধে। বাগান ঘুরে ছবিও তোলেন দর্শনার্থীরা। এবার ভালো ফলন পাবেন বলে আশাবাদী কৃষকরা । তার মূল লক্ষ্য- এই বাগান দেখে যেন আগামীতে চরের সবাই সূর্যমুখীর বাগান করেন।
সূর্যমুখী বীজের মাধ্যমে যে পরিশোধিত তেল পাওয়া যায় তা স্বাস্থ্যকর ও পুষ্টিকর। বাজারে এর চাহিদা প্রচুর রয়েছে। সূর্যমূখীর বীজ থেকে যে তেল পাওয়া যায় তাতে মানবদেহের ক্ষতিকর কোনো কিছু থাকে না। কিন্তু বিদেশ থেকে আমদানি করা তেল যে শতভাগ বিশুদ্ধ তাও কিন্তু বলা যাচ্ছে না। তাই শরীরের জন্য উপকারী হিসেবে সূর্যমুখীর বীজ থেকে পাওয়া তেল মানবদেহের জন্য স্বাস্থ্যকর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

সূর্যমুখী বাগান এখন বিনোদন কেন্দ্র

আপডেট সময় ০২:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫