ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন ত্বকের চুলকানি দূর করবে যেসব ঘরোয়া উপায় থাইল্যান্ডের বারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের জুয়ার নেশা মেটাতে একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন চীনা নারী বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের তারকা সঞ্জয় এবার মাতাবেন ঢাকা উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর বরটিয়ায় হাড়িয়া কামারপাড়া যাওয়ার রাস্তা বেহাল, দুর্ভোগে জনসাধারণ

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য পাচ্ছে দুই হাজার পরিবার

পবিত্র রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল (৫ মার্চ) সকাল ১১ টায় শহরের পৌরসভার গোডাউন রোডে উদ্বোধনের মধ্য দিয়ে সদর উপজেলার ৫ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার, দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর বাজার, দালাল বাজার ইউনিয়নের দালাল বাজার ও চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে এ কার্যক্রম শুরু হয়। জেলা সদরের এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় যেকোনো ব্যক্তি পণ্য ক্রয় করতে পারবেন।

এ সময় আয়োজকরা জানান, প্রতিদিন ২০০০ জন উপকার ভোগী হিসেবে এ সুবিধা পাবেন। প্রতি ট্রাকে ৪০০ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে থাকবে চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, মসুর ডাল ২ কেজি এবং সয়াবিন তেল ২ লিটার এবং প্রতি প্যাকেজের মূল্য ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ২৮ মার্চ পর্যন্ত চলমান থাকবে বলেও জানান আয়োজকরা।

উল্লেখ্য, এ কার্যক্রমের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের নিকট পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য পাচ্ছে দুই হাজার পরিবার

আপডেট সময় ১১:১৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫