ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ক্লাসরুমে এসি না চললে, ভিসি কার্যালয়ের এসি অপসারণ চায় ববি’র শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস রুমে এসি না চললে ভিসির কার্যালয়ের এসির অপসারণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয়ে’র শিক্ষার্থীদের।

মঙ্গলবার ৪ মার্চ ২০২৫, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে বিদ্যুৎ ঘাটতি, অতিরিক্ত বিদ্যুৎ ব্যায় ও দূর্ঘটনার কারণ দেখিয়ে বিভাগ ও দপ্তরে থাকা এসি অপসারণের নির্দেশ দেওয়া হয়। এই নোটিশের পরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চলছে তীব্র সমালোচনা। ক্লাসরুমে এসি না চললে ভিসির কার্যালয়েও এসি চলবে না এমন দাবি ও তুলছেন শিক্ষার্থীদের কেউ কেউ।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৈয়দ আসিফ হাসান বলেন ” প্রতিটা বিভাগের ক্লাসরুমে যারা নিজ খরচে এসি লাগিয়েছে , এসি চলবে।বিদ্যুৎ বিলের কথা যদি সামনে আনা হয় তাহলে ভার্সিটির কোন প্রশাসনিক অফিসে এসি চলতে পারবে না।তাদের জন্যেও নোটিস দিতে হবে যে তারা এসি চালাতে পারবে না।স্টুডেন্টরা শুধু সাশ্রয় করবে আর বাকিরা এসিতে থাকবে এই ধরনের বৈষম্য চলবে না”
ববির আরেক শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান লেখেন “বিদ‍্যুৎ সাপ্লাইয়ে সমস্যা থাকলে ভিসি,রেজিস্ট্রারসহ প্রশাসনিক সকল দপ্তরের রুমের এসি আগে বন্ধ করা হোক।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য। প্রশাসনও শিক্ষার্থীদের জন্য। সুতরাং শিক্ষার্থীদেরকে অবহেলা করতে পারেন না।

একটা ডিপার্টমেন্টের ৩৫০+ শিক্ষার্থীর জন্য ২-৩টা এসি স্থাপন করা যাবে না, কিন্তু অভিজাতদের একেকজনের রুমে কয়েকটা করে এসি থাকবে।”
অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী ফাহিম রহমান লেখেন, ” ভিসির অফিস রুমে,ট্রেজারার এর অফিস রুমে এসি চলতেছে বছরের পর বছর। এতে করে বিদ্যুৎ এর ভোল্টেজ এর কোনো সমস্যা হচ্ছে না,সমস্যা হয় শুধু ক্লাসরুম এ এসি লাগালে।বাহ রেজিস্ট্রার বাহ!!”
অর্থনীতি ৮ম ব্যাচের আরেক শিক্ষার্থী মাধব পাল লেখেন,”শিক্ষার্থীরা যদি নিজেদের খরচে এসি এনে ক্লাসরুমে লাগাতে না পারে আর্থিক ক্ষতির কারণে, তাহলে উনার রুমে এসি কেনো?
উনি ভিসি কাদের জন্য?শিক্ষার্থীদের জন্য ভিসি হয়ে শিক্ষার্থীরা যদি এসিতে থাকতে না পারে, উনি এসি ভোগ করে কীভাবে?
উনি সহ সকল দপ্তরের এসি অপসারণ করা হোক।”

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় ১৪তম বছর পার করলেও অন্যান্য ক্যাম্পাসের তুলনায় বৃক্ষায়ণ করা হয়নি। ধুঁ-ধুঁ বালুর মাঠ চারদিকে বেষ্টিত এই বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে অনেক বেশি।প্রতিটি রুমে ৬০/৭০জন শিক্ষার্থী ক্লাস করা রীতিমতো দুর্ভোগ।এমতাবস্থায় এসি রুম প্রশান্তিময় পাঠদানের সহায়ক।বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস্তবতা বাচবিচার না করে এহেন কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে।আমি অবিলম্বে এই প্রশাসনের শিক্ষার্থীবিরোধী সিদ্ধান্তকে প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন ” আমি শুধু উপাচার্যের নির্দেশে নোটিশ দিয়েছি, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ক্লাসরুমে এসি না চললে, ভিসি কার্যালয়ের এসি অপসারণ চায় ববি’র শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫